কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অনুমতি বাতিলের পরেও ক্যাম্পে চলাচল করছে সিএনজি!

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কর্তৃক অনুমতি বাতিল করা সিএনজি এখনো ক্যাম্পে চলাচল করছে। জানা যায়, রামুর জিয়া নামক এক ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে আরআরআরসি'র অনুমতি নিয়ে তার নিজস্ব মালিকানাধীন সিএনজি চলাচল অব্যাহত রাখে। কিন্তু, গত ১০ সেপ্টেম্বর আরআরআরসি'র লোগো দিয়ে সিএনজি চলাচলের অভিযোগ এনে অনুমতি বাতিল করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার( যুগ্ম সচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা।  


অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অনৈতিক সুবিধা পেতে প্রভাব বিস্তার করতে জিয়া তার মালিকানাধীন সিএনজিতে আরআরআরসি'র লোগো/ফেস্টুন লাগিয়েছে। তাই জিয়া'র মালিকানায় থাকা অনুমতি দেওয়া সকল সিএনজি'র অনুমতি বাতিল করা হলো বলে পত্রে উল্লেখ করা হয়। 


অনুমতি বাতিলের পরেও তা তোয়াক্কা করছে না জিয়া। বুধবার(১১ সেপ্টেম্বর) ক্যাম্প-৯ এ দেখা যায়, তিনটি সিএনজি চলাচল করছে। যার পরিচালক জিয়া। বিষয়টি নিয়ে আরআরআরসি'র অতিরিক্ত কমিশনার(যুগ্ম সচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজাকে অবগত করা হলে সিএনজি অনুমতি বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেন। 


অনুমতি বাতিলের পরেও কিভাবে সিএনজি চলাচল করছে সে বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে ক্যাম্প কমান্ডার ( সহকারী পুলিশ সুপার) জোবায়ের কল রিসিভ করেননি।


এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত জিয়া সত্যতা স্বীকার করে বলেন, আমি প্রোগ্রামে আছি যা বলবেন তাড়াতাড়ি বলেন। আর এসব গাড়ি নিয়ে সামান্য কতগুলো গরীব লোক চলে।

Tag
আরও খবর