কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কউকের ব্র‍্যান্ডিংয়ে উধাও তিন বর্ণের আলো!

কক্সবাজার শহরের ঘুণগাছ তলা এলাকায় অবস্থিত ওভারব্রিজের শোভাবর্ধন করা হয় "আমার কক্সবাজার আমার অহংকার" শীর্ষক ব্র‍্যান্ডিং এর মাধ্যমে।


কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর এমন দৃষ্টিনন্দন ব্র‍্যান্ডিং নজর কাড়লেও দৃশ্যমান হওয়ার মাত্র একদিন পরেই দেখা দিয়েছে আলোক বিভ্রাট।


২৪ সেপ্টেম্বর রাতে দেখা যায়, চার শব্দের এই লেখায় "কক্সবাজার" শব্দের 'র' বর্ণ এবং অহংকার শব্দের 'অহ' অংশ হয়ে আছে আঁধার।


তবে বাকি বর্ণগুলোতে সাদা শোভা সাদা আলো।


এপ্রসঙ্গে কউক এর আনুষ্ঠানিক কোনো বক্তব্য না মিললেও সংশ্লিষ্ট এক সূত্র বলছে, বৃষ্টির পানিতে এমন অবস্থা তৈরি হয়েছে এবং অচিরেই এই যান্ত্রিক ত্রুটি সমাধান করা হবে।


এদিকে ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে নেটিজেনদের মাঝে।

ছবিটি সংযোজন করে ফেসবুক পোস্টে সাংবাদিক ও অধিকারকর্মী নজরুল ইসলাম লিখেছেন "অহংকার করার কিছু নেই, একদিনে অন্ধকার হয়ে যায় 🙄"।


তবে ঐ পোস্টের মন্তব্যের ঘরে দুর্জয় নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "ভাইয়া লাইট গুলো পরিক্ষামূলক ভাবে চালানো হচ্ছে। ছবিটা নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে।"

Tag
আরও খবর