গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

আবারো কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ

আবারো কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ। সৈকতের শৈবাল পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পয়েন্ট পর্যন্ত যতদূর চোখ যায় শুধু মাছ আর মাছ। ঢেউয়ের তোড়ে এসব মাছ বালিয়াড়িতে উঠে আসছে। তবে সবই মৃত এবং ছোট প্রজাতির।


বৃহস্পতিবার (১৭নভেম্বর) সকালে জোয়ারের সময় এ সব মৃত মাছ ভাসতে দেখা যায়।


এই মৃত মাছ দেখতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও আলোড়ন সৃষ্টি করেছে ব্যাপারটি।


স্থানীয়রা জানায়, কলাতলী সৈকতের আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ হিসেবে পরিচিত। তবে এই মাছের বাংলায় শুদ্ধ নাম ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।


সিনিয়র সাংবাদিক মোফাজ্জল হোসেন শাকিল বরেন,কক্সবাজার সমুদ্র সৈকতে আজ অস্বাভাবিকভাবে মাছ ভেসে এসেছে। সবাই ইচ্ছামতো ভরে নিয়ে যাচ্ছে এসব মাছ।কিছুদিন আগে ভেসে আসা জেলীফিশ এখনও পড়ে আছে সৈকত জুড়ে।এসব অস্বাভাবিক ঘটনা প্রকৃতির কোন ছন্দপতন কিনা কিংবা সাগরে বড় ধরনের কোন বিপর্যয় ঘটল কিনা নাকি ভবিষ্যতের জন্য কোন সাইন!এখনই এসব নিয়ে গবেষকদের দারস্থ হওয়া উচিত আমাদের।


কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, ঢেউয়ের সঙ্গে হঠাৎ বিপুল পরিমাণ ছোট মরা মাছ ভেসে আসে। ভেসে আসার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম হয়। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।


টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের ওসি দেলোয়ার বলেন, হঠাৎ সমুদ্রের পর্যটকরা মাছ খুড়াতে থাকে। তাদের দেখাদেখি আরও মানুষ ভীড় করে। পরে গিয়ে দেখি নানান প্রজাতির মাছ ঢেউয়ের সাথে ভেসে আসছে। তবে এই মাছগুলো কোথায় থেকে এসেছে সেটা এখনই বলা যাচ্ছে না।


এর আগে সমুদ্র সৈকতে থেকে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।

Tag
আরও খবর