কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারে ২০২৩ সালে সড়ক দূ'র্ঘটনায় নি'হত ৮১ জন, এবছর ৫৪ জন

 চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত কক্সবাজারে ৪৬টি সড়ক দুর্ঘটনায় মৃ'ত্যু হয়েছে ৫৪ জনের। এতে আ'হত হয়েছে ৬৪ জন। ২০২৩ সালে ৭৫টি সড়ক দুর্ঘটনায় মা'রা গেছে ৮১ জন এবং আহত হয়েছে ১৩৩ জন। এছাড়াও ২০২২ সালে ২১ টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৬ জন। বিআরটিএ কক্সবাজারের পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। 


ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সভার এ প্রতিপাদ্যে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪। 


দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজারের উদ্যোগে মঙ্গলবার সকালে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, সচেতনতার পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কাজ শুরু করবে জেলা প্রশাসন।


এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিজাম উদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিম উদ্দিন, বিআরটিএ কক্সবাজার এর সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী সহ অনেকেই।


সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান করা হয়।

Tag
আরও খবর