কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জেলাব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কক্সবাজারে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হয়েছে জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে জেলাব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। 


আজ সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মাসব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,এইচপিভি টিকা আগামী প্রজন্মের কিশোরীদের স্বাস্থ্য রক্ষায় সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ। এছাড়া অভিভাবকদের এ বিষয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান।

সিভিল সার্জন ডা: আসিফ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান,সদর উপেজলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল,জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছিরউদ্দীন, ইউনিসেফ-কক্সবাজার প্রধান বিষ্ণু পোখরেল বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। 

মাসব্যাপী এই ক্যাম্পেইনে জেলার নয়টি উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী

০১ লাখ ৬৮ হাজার ৪১জন

 কিশোরীকে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এক ডোজ করে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।

Tag
আরও খবর