কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৬৩৪ যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজার আসল স্পেশাল ট্রেন, চলবে ২৭ অক্টোবর পর্যন্ত

 ঢাকা থেকে ৬৩৪ যাত্রী নিয়ে কক্সবাজারে পৌঁছেছে স্পেশাল ট্রেন। যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেনটি পরিচালনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। যেটি চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। 


শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় স্পেশাল ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছে। 


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী। 


তিনি জানান, যাত্রী চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় রেলওয়ে। ট্রেনটি ঢাকা থেকে রাত ১১ টায় ছেড়ে সকাল ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছে। 


স্টেশন মাস্টার জানান, ২৪ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে স্পেশাল-২ ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে রাত ১০ টায়। একদিন বিরতির পর ২৬ অক্টোবর স্পেশাল-১ ট্রেন রাত ১১ টায় ছেড়ে আসবে যেটি কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৭ টায়। পরদিন ২৭ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে স্পেশাল-২ ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে রাত ১০ টায়।

Tag
আরও খবর