কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারে সাদ্দাম র‌্যাব–১৫ হাতে আটক

সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের সহযোগী ও গণ–আন্দোলনে ছাত্র–জনতার উপর সশস্ত্র হামলা–নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১৫ এর সদস্যরা। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন রামু সদর ইউনিয়নের মন্ডল পাড়ার সৈয়দ কাশেমের ছেলে।


র‌্যাব–১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র–জনতার উপর সশস্ত্র হামলা, নাশকতা ও হত্যার ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামি সাদ্দাম হোসেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। তাকে নজরদারিতে রেখেছিলেন র‌্যাবের গোয়েন্দারা। তারই অংশ হিসেবে এলাকায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Tag
আরও খবর