কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মা দ কের টাকা না পেয়ে মাকে হ ত্যা র পর থানায় ছেলের আত্মসমর্পণ

কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মা’কে কুপিয়ে হত্যা করে পরে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে হত্যাকারী।


হত্যাকারী যুবকের নাম হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। তিনি ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে। নিজ সন্তানের হাতে খুন হওয়া নারী হলেন আনোয়ার বেগম মেরী (৫৫)।



শনিবার (২৩ নভেম্বর) রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন, কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।


স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে যাওয়া সদর থানার এস আই সৌরভের দেওয়া তথ্যে জানা যায়, আবিদ প্রায় সময়ই মাদেকর টাকার জন্য মাকে অত্যাচার করত। সর্বশেষ গত রাতে মা’কে নৃশংসভাবে হত্যা করে। হত্যকান্ডের সময় তাদের একমাত্র ছেলে আবিদ ও তার মা ছিলেন ঘরে। তার অসুস্থ পিতা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়। নিহত নারীর মুখ, মাথা ও হাতে কুপের যখম রয়েছে। হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে আবিদ নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।



কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন আটক রয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

Tag
আরও খবর