কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজার সদরে আরও ২১৫ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

কক্সবাজার সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের নতুন ঘর দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী সদরের সব ইউনিয়নেই ভূমিহীন ও গৃহহীনদের নতুন করে মাথা গোজার ঠাঁই করে দিচ্ছেন উপজেলা প্রশাসন। তারই অংশ হিসাবে ৩য় ও ৪র্থ ধাপের মুজিব বর্ষের ঘর প্রদান কার্যক্রমে এবার সদর উপজেলায় ২১৫ জন গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার ঘর।


২২ মার্চ আরও ২১৫ পরিবার পাবে নতুন ঘর। নতুন ঘরে উঠতে পারবে এমন খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে ওইসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে। কক্সবাজার সদর উপজেলা প্রশাসন জানায়, ৩য় ও ৪র্থ দফায় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে মোট ২০২টি পরিবারের মাঝে ঘরগুলো দেয়া হবে।


বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলার এই ঘরগুলোও হস্তান্তর করবেন।


কক্সবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল জানান, সারাদেশে ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প।


বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলায়ও ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।


কক্সবাজার সদর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জাকারিয়া জানান, ইতিমধ্যে ২১৫ টি নতুন ঘর নির্মাণ ও ভূমি অফিসের দালিলিক কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন-একজন ভুমিহীন এবং গৃহহীন মানুষের কাছে একটি ঠিকানা এটা কত বড় বিষয় যাদের নাই তারা বুঝতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দ্যোগ নিয়েছেন এর চেয়ে বড় মানবিক বিষয় আর হতে পারে না। এই কার্যক্রম আমি অংশীদার হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

আরও খবর