উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান‌ প্রার্থী মোঃ রাজু আহম্মেদ মিঠু।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলাবাসী, দেশবাসী ও প্রবাসীরাসহ সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দেবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সফল সাধারণ সম্পাদক এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রাজু আহম্মেদ মিঠু।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন,"মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা কড়া নাড়তে শুরু করেছে আমাদের দরজায়। বছর ঘুরে মুমিন হৃদয়ে খুশির বার্তা নিয়ে আবারও ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। আগামী ২৯ জুন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে পবিত্র ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে নিয়ে আসবে মহা আনন্দের বার্তা। আমি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলাবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন - ঈদ মোবারক।"

শুভেচ্ছা বাণীতে তিনি আরও বলেন,"প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে অনাবিল আনন্দ, সীমাহীন প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। এবারের ঈদুল আজহা বিগত দিনের তুলনায় অধিকতর সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক আমাদের সবার মাঝে। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করুক আসন্ন এই ঈদ। পবিত্র এই দিনে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে সে জন্য দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ধন-সম্পদের মোহ ও মনের পাশবিকতা দূরীকরণের মহান শিক্ষা নিয়ে প্রতি বছর আসে পবিত্র কোরবানির ঈদ বা ঈদুল আজহা। ঈদুল আজহার ইতিহাস ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। ত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভই এ উৎসবের মূল উদ্দেশ্য। মুমিন বান্দাদের জীবনে পবিত্র ঈদুল আজহা এবং কোরবানির গুরুত্ব সীমাহীন।

আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি যে অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও সুগভীর ভালোবাসার মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তারই অনুসরণ স্বরুপ এবারের ঈদুল আজহায় মহান আল্লাহ পাকের সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে চিরতরে কোরবানি হোক আমাদের মনের ভেতরে লুক্কায়িত পশুত্ব ও আমিত্বের এবং সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনা সুপ্রতিষ্ঠিত হোক ব্যক্তি ও জাতীয় জীবনের সকল স্তরে।

পবিত্র ঈদুল আজহার সুমহান শিক্ষার বাস্তবায়নের মাধ্যমে নির্মিত হোক সুন্দর ও সভ্য সমাজ,গড়ে উঠুক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ, মানবতার মুক্তির দিশারি হিসেবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্যের বিস্তৃতির দ্বারা শান্তি ও সৌহার্দ্যে ভরে উঠুক গোটা বিশ্ব - পবিত্র ঈদুল আজহার মহিমান্বিত এ উপলক্ষে এটিই আমার প্রত্যাশা।"

Tag