কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ধনবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় প্রশিকার শাখা ব্যবস্থাপকসহ মোটরবাইক আরোহী ২ কর্মকর্তা নিহত

দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান


টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের শাখা ব্যবস্থাপকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পৌনে ১২টায় 
টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজার এলাকার  দরিরামপুর নামক  স্থানে।
নিহতরা হলেন  মোতালেব হোসেন (৪০)। তিনি পাবনার ভাঙ্গুরা উপজেলার ময়দান দীঘি গ্রামের নেক্কার আলীর ছেলে। তিনি প্রশিকা ধনবাড়ী উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। অপরজন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেন্দুয়া হাতিবান্ধা গ্রামের আলতাফ হোসেনের ছেলে জাহিদ হাসান (২৭)
জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে এলে সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার উপর উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এসময় ধনবাড়ী থেকে মধুপুরগামী একটি মোটরসাইকেল কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রশিকার ধানবাড়ি শাখার ক্যাশিয়ার জাহিদ হাসান ।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মোতালেব হোসেনকে উদ্ধার করে
 মধুপুর উপজেলা  স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় শাখা ব্যবস্থাপক মোতালেব মারা যান ।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস হোসাইন জানান, কাভার্ডভ্যানের চাপায় নিহত মোতালেব মধুপুর ও জাহিদ  ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি  হস্তান্তর করা হবে।



Tag
আরও খবর