কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টাঙ্গাইল -১( মধুপুর - ধনবাড়ী) আসনে লাঙ্গল মার্কার প্রচারণা শুরু।



আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল -১ ( মধুপুর - ধনবাড়ি) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধুপুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট মোহাম্মদ আলী। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে প্রচারণা শুরু করেছেন।


গতকাল ১৮ ডিসেম্বর সোমবার সন্ধায় মধুপুর উপজেলা চত্বর থেকে মিছিল সহকারে এ প্রচারণা শুরু করেন। মিছিলটি পৌর শহরের মার্কেট এলাকা, মধুপুর হাট ও কল্লোল সিনেমা হল হয়ে পুনরায় উপজেলা চত্বর প্রদক্ষিণ করে প্রার্থীর নিজ বাড়ি এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সার্জেন্ট মোহাম্মদ আলী নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকের প্রচার - প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং লাঙ্গল প্রতীকে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।


এ উৎসব মুখর নির্বাচনী প্রচারণার অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মীর মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এম এ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক, পৌর সভাপতি অভিজিৎ দেব, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জাপার বিভিন্ন এলাকার নেতাকর্মী, ভোটার ও শুভাকাঙ্ক্ষীরা। 


উল্লেখ্য এ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের হেভীওয়েট প্রার্থী বর্তমান সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি প্রতিদ্বন্দ্বিতা করছেন। 




Tag
আরও খবর