কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টাঙ্গাইলের ধনবাড়ীতে অনুষ্ঠিত হলো ক্যাফেহাট ম্যারথন - মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি , শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন এর প্রধান লক্ষ্য

ক্যাফেহাট ম্যারথনের উদ্বোধনের ছবি

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি , শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন এর  লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা 

শনিবার ২২ নভেম্বর ধনবাড়ী নবাব ইন্সটিটিউট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিন ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল - ১,  মধুপুর - ধনবাড়ী সংসদীয় আসনের মনোনীত প্রার্থী ফকির মাহবুবুল আনাম স্বপন , বিশেষ অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান ,  সাধারণ সম্পাদক এনামূল হক ভিপি,  নবাবজাদা মোতুয়ালী আফিম আহমেদ, পৌর বিএনপির খায়রুল মুন্সি ,  আয়োজক কমিটির আহ্বায়ক সোলাইমান কবির , আব্দুর রউফ। এসময় আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির অন্যান্য সদস্য বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , গণমাধ্যমকর্মী ,সুধীজন প্রমূখ। 

আয়োজক কমিটির আহ্বায়ক সোলাইমান কবির বলেন, তরুণদের  মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি , শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে আগ্রহশীল করাই তাদের এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। এতে সারাদেশের প্রায় ৩৫০ জন প্রতিযোগি অংশগ্রহন করে।

ক্যাফে হাট ম্যারথনে প্রথম স্থান অধিকার করেছেন  মৌলভীবাজার জেলার কুলাউরায়ার  আশরাফুল আলম , ২য়  ও  তয় স্থান অর্জন করে ইমরান এবং  পলাশ  ।  ম্যারাথন শেষে  অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার  আকর্ষণীয় খেলা রশি টানাটানি ও হা-ডু-ডু । এছাড়াও  জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে প্রাইজমানি , মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়।



Tag
আরও খবর