চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

টাঙ্গাইলের মধুপুরে নারী , শিশু ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসা শিবির পরিচালিত।

টাঙ্গাইলের মধুপুরে নারী , শিশু ও কিশোরী  স্বাস্থ্য সুরক্ষায়  বিনামূল্যে চিকিৎসা শিবির পরিচালিত।

নাজিবুল বাশার ও লিয়াকত হোসেন জনী 

মধুপুর ,টাঙ্গাইল 

টাঙ্গাইলের মধুপুরে উৎসর্গ ফাউন্ডেশনের আয়োজনে , আই সিডিডিআরবি ও স্ট্যান্ডার্ড চার্টাট  এর যৌথ  সহযোগিতায় বিনামূল্যে নারী , শিশু ও কিশোরীদের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে। 

শনিবার ৬ ডিসেম্বর মধুপুর উপজেলার রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগোষ্ঠীর ২৫০ জন  শিশু,  কিশোরী ও নারীদের মধ্যে এ চিকিৎসা সেবা প্রদান করেছে। 

আই সিডিডিআর,বি  (icddr,b )এবং স্ট্যান্ডার্ড চার্টাট বাংলাদেশ (Standard Chartered Bangladesh) এর যৌথ উদ্যোগে ও উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ–এর আয়োজনে দেশের ১০০ টি  হার্ড টু রিচ এরিয়ায়  (প্রত্যন্ত অঞ্চল) - ‘নারী সুরক্ষা’ প্রকল্পের আওতায় বাংলাদেশের নারী ও কিশোরীদের জন্য বিনামুল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নারী সুরক্ষা প্রকল্পের যাত্রা শুরুর অংশ হিসাবে ০৬ ডিসেম্বর ২০২৫ (শনিবার), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ  মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্প থেকে অত্র অঞ্চলের ২৫০ জন নারী, কিশোরী ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহন করে। ক্যাম্পের সেবার আওতায় ছিল - বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জরায়ু ক্যান্সার নির্ণয়ে স্কিনিং বা ভায়া টেস্ট, এছাড়া বিভিন্ন রকম পরীক্ষাঃ রক্তচাপ ও রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও হিমোগ্লোবিন পরীক্ষা। 

আয়োজকরা জানান , প্রান্তিক পর্যায়ে জরায়ু ক্যান্সার নির্ণয়ে স্কিনিং বা ভায়া টেস্ট করা বিরল। তাদের  এই প্রকল্পের আওতায় জরায়ু ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Tag
আরও খবর