কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি -এ শ্লোগানে মধুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।



বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি -এ শ্লোগানে মধুপুরে ২ দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে ২৯ জানুয়ারি সোমবার এ অনুষ্ঠান শুরু হয়ে চলে ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেল পর্যন্ত। 


মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলা বিভিন্ন স্কুল - কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে। এ সময় স্টলে স্টলে দেখা মেলে বিজ্ঞানের জয়জয়কার। 


উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি জাকির হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।


বিকেলে বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে অলিম্পিয়ার্ডে জুনিয়র ও সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে যথাক্রমে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় ও মধুপুর সরকারি কলেজ, তৃতীয় স্থান অর্জন করে আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও শোলাকুড়ী কলেজ। 

বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে ধলপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়, তৃতীয় আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে মধুপুর সরকারি কলেজ ও দ্বিতীয় স্থান অধিকার করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জনকার মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় ও আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।


   


Tag
আরও খবর