শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

ধর্মপাশায় ভূয়া প্রকল্পের বরাদ্দ দেখিয়ে ১০টন চাল আত্মসাৎতের অভিযোগ


ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে চকিয়াচাপুর গ্রামের রাস্তা সংস্কার নামে একটি ভূয়া প্রকল্পে দেখিয়ে ১০ মে:টন চাল বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে   বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী।

 অভিযোগে জানা যায়, ২০২৩-২৪ ইং অর্থবছরে বিশেষ বরাদ্দের ২য় পর্যায়ে কাবিখা প্রকল্পের আওতায় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা কায়সার কায়েস চৌধুরী পিন্টুকে প্রকল্পের সভাপতি  করে  "চকিয়াচাপুর মেইন রোড হতে পিন্টুর বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার" প্রকল্পের নামে ১০ মে:টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পস্থানে না গিয়ে বরাদ্দের অর্ধেক ৫ মে:টন চাল অগ্রীম হিসেবে প্রকল্প কমিটির অনুকুলে  ছাড় দেয়া হয়। 

মূলত বরাদ্দ পাওয়ার আগে থেকেই  উক্ত প্রকল্পের রাস্তার সাকুল্য কাজ গ্রামবাসীদের তহবিলে সম্পন্ন হয়েছে। সরকারি বরাদ্দ লুটপাট করে আত্মসাৎ করার উদ্দেশ্যে ভূয়া প্রকল্পের নামে প্রকল্প সভাপতি ও সদস্যসচিব সম্রাট খান এ বরাদ্দের সুপারিশ করেছেন। 

অভিযোগকারী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা  জাহেদ ইকবাল জিতু বলেন, চকিয়াচাপুর গ্রামের মেইনরোড হতে পিন্টুর বাড়ী পর্যন্ত রাস্তার কাজ গ্রামবাসীদের তহবিল থেকে টাকা খরচ করে সম্পন্ন করা হয়েছে। উক্ত রাস্তা সংস্কারের জন্য ১০ মে:টন চাল বরাদ্দ দেয়া হয়েছে শুনে গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। 

প্রকল্প সভাপতি কায়সার কায়েস চৌধুরী পিন্টু  বলেন, আমরা সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের  সাহেবের সারাবছর মোটর সাইকেলের ড্রাইভার হিসেবে কাজ করি, সেইজন্য আমাদেরকে বেতনের পরিবর্তে এই বরাদ্দ দিয়েছে।   কাজ না করে বরাদ্দের চাল উত্তোলন করে বিক্রি করে নিজেরা খরচ করার জন্য এ বরাদ্দ দেয়া হয়েছিল। এ বিষয়ে গ্রামের এক শালিসে স্বীকার করেছেন।

এই বিষয়ে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, পৃথিবীর কোন ইতিহাসে আছে, সরকারি টাকা তাদেরকে খাওয়ার জন্য দিবো। এদের কথা মিথ্যা ও বানোয়াট। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোত্তালেব সরকার বলেন, বরাদ্দের অর্ধেক ৫ মে.টন চাল অগ্রীম হিসেবে ছাড় দেয়া হয়েছে। কাজ দেখার জন্য সরেজমিনে গিয়ে জানতে পারি গ্রামবাসীর টাকায় রাস্তার কাজ হয়েছে। এ বিষয়ে  এ মধ্যে গ্রামবাসীরা একটি অভিযোগ  দায়ের হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 


#আবদুর রব সজল 

ধর্মপাশা, সুনামগঞ্জ 

০১৭১০০২৩৮৮১

Tag
আরও খবর




ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৩২ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে


ধর্মপাশা ৪টি গাজা গাছসহ আটক ১জন

১৪৫ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে



মধ্যেনগরে দুইটি এয়ারগানসহ দুইজন আটক

২০৭ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে