ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের


আবদুর রব সজল ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নির্মল জলরাশি, প্রকৃতির অপার সৌন্দর্য আর আনন্দভ্রমণের স্মৃতি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল ছোট্ট সৌম্যতা সরকার নিঝুমের। কিন্তু আনন্দভ্রমণই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। মুহূর্তের এক মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল মাত্র আট বছরের এক নিষ্পাপ প্রাণ। তার অকাল প্রস্থানে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী ‘ভ্রমণশৈলী’ নামের একটি হাউসবোটে দুর্ঘটনায় মারা যায় সৌম্যতা সরকার নিঝুম (৮)। সে ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা স্বপন চন্দ্র সরকারের মেয়ে এবং সুনামগঞ্জ শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, আত্মীয়-স্বজনদের সঙ্গে নতুন চালু হওয়া একটি হাউসবোটের উদ্বোধনী ভ্রমণে টাঙ্গুয়ার হাওরে গিয়েছিল সৌম্যতা। হাওরে গোসল শেষে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হাউসবোটের পেছনের অংশ থেকে সামনের দিকে যাওয়ার পথে অসাবধানতাবশত পা পিছলে চলন্ত ইঞ্জিনের মধ্যে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করা হলেও গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই হৃদয়বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢেউ বয়ে যায়। শিক্ষক, সহপাঠী ও পরিচিতজনেরা স্মরণ করেন প্রাণবন্ত, মেধাবী ও সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভাবান এই শিশুকে।

সৃজন বিদ্যাপীঠের শিক্ষিকা শতাব্দী দাস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের স্টুডেন্ট সৌম্যতা আর নেই। মেয়েটা এত মিষ্টি, শান্ত আর ভদ্র ছিল যে সবার নজরে পড়ত। ক্লাসে সবসময় হাসিমুখে বন্ধুদের সঙ্গে মিশে থাকত। নাচে তার ছিল অসাধারণ প্রতিভা। আজও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সে আর আমাদের মাঝে নেই।”

তিনি আরও জানান, বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে সৌম্যতা ছিল সবার প্রিয় মুখ। এক অনুষ্ঠানে পুতুলের মতো সেজে তার নাচে মুগ্ধ হয়েছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। নাচের প্রতি তার ভালোবাসা এতটাই ছিল যে একদিন ক্লাসে নিজেই তার প্রিয় গান ‘সোহাগ চাঁদ’-এর কথা বলেছিল।

শিক্ষিকার স্মৃতিতে ভেসে ওঠে আরেকটি আবেগঘন মুহূর্ত। বছরের শেষ ক্লাসে সৌম্যতা বলেছিল, “ম্যাডাম, আগামী বছর এই স্কুলে আমি আর থাকব না, অন্য স্কুলে চলে যাব।” তখন কেউ কল্পনাও করেননি, সে শুধু স্কুল নয়, পৃথিবীর মায়াও ছেড়ে চলে যাবে চিরদিনের জন্য।

মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সম্পা তালুকদারও শোক প্রকাশ করে লিখেছেন, “ফুটফুটে এই শিশুটির মুখটা দেখে বুকটা ভার হয়ে আসে। হয়তো ছুটির আনন্দ শেষে রবিবার স্কুলে যাওয়ার অপেক্ষায় ছিল সে। কিন্তু আর কোনোদিন স্কুলে যাওয়া হবে না তার। জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে আর শোনা যাবে না তার নূপুরের রিনিঝিনি শব্দ। সহপাঠীরা তাকে খুঁজবে, অথচ সে এখন শুধুই স্মৃতি।”

এদিকে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি আনন্দভ্রমণ মুহূর্তেই রূপ নিল অপূরণীয় শোকে। ছোট্ট সৌম্যতা সরকার নিঝুমের অসময়ে চলে যাওয়া শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার মানুষের হৃদয়ে গভীর বেদনার ছাপ রেখে গেছে। তার হাসিমাখা মুখ, প্রাণবন্ত উপস্থিতি এবং স্বপ্নভরা শৈশব এখন শুধুই স্মৃতি।

Tag
আরও খবর




ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১২৮ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে


ধর্মপাশা ৪টি গাজা গাছসহ আটক ১জন

১৪১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে



মধ্যেনগরে দুইটি এয়ারগানসহ দুইজন আটক

২০৩ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে