ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১


আবদুর রব সজল ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনায় নাসিম মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের কারীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাসিম মিয়া সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে এবং পেশায় একজন চা-স্টল ব্যবসায়ী ছিলেন। সকালে দোকানে যাওয়ার পথে একই গ্রামের কয়েকজনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় গুরুতর আহত হন নাসিম।

তার চিৎকার শুনে বড় ভাই আল আমিনসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আবু রায়হান সজিব জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় নাসিম মিয়ার মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই আল আমিন অভিযোগ করে বলেন, “আমার চাচাতো বোনের ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে হয়রানি করা হচ্ছিল। আমার ভাই নাসিম এর প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Tag
আরও খবর




ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১২৮ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে


ধর্মপাশা ৪টি গাজা গাছসহ আটক ১জন

১৪১ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে



মধ্যেনগরে দুইটি এয়ারগানসহ দুইজন আটক

২০৩ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে