কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়ায় ছাত্রীর অশ্লীল ছবি সাঁটানোর অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক

বগুড়ার ধুনটে ছাত্রীর অশ্লীল ছবি দেয়ালে সাঁটানোর অভিযোগে পর্ণোগ্রাফি মামলায় আনিছুর রহমান নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আনিসুর রহমান ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ছোট এলাঙ্গী গ্রামের বাসিন্দা।
শনিবার মধ্যরাতে বগুড়া শহরের কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, প্রাইভেট শিক্ষক আনিছুর রহমান ধুনট শহরে একটি বাসা ভাড়া নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়াতো।
৪ ফেব্রুয়ারী শিক্ষক আনিছুর রহমান প্রাইভেট পড়ানোর একপর্যায়ে একা থাকার সুযোগে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করে।
৬ জুন রাতে শিক্ষক আনিছুর রহমান ওই শিক্ষার্থীর অশ্লীল ছবি ওই স্কুলছাত্রীর বাড়ির দেয়াল ও বৈদ্যুতিক খুঁটির সাথে সাঁটিয়ে দেয়। বিষয়টি নজরে আসলে শিক্ষার্থীর বাবা বাদি হয়ে ৮ জুন রাতে শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করার পর থেকে শিক্ষক আনিছুর রহমান পলাতক ছিলেন।
থানা হাজতে আটক শিক্ষক আনিছুর রহমান বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত নই। শত্রুতা করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পর্নোগ্রাফি আইনে মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর