কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চবি’র শিক্ষাবিষয়ক সেমিনার সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম, চবি’র শিক্ষাবিষয়ক সেমিনার

'Road to Success' সম্পন্ন হয়েছে।


আজ (১৮ই মার্চ ২০২৩) সকাল দশটায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাহেদ হাছানের সভাপতিত্বে ও আহমেদ হানিফ,এম ইলিয়াছ সানি মুন্নার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান  জনাব আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী।

সেমিনারের উদ্বোধন করেন হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হায়দার। এতে  আলোচক ছিলেন চবি প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মামুনুর রশীদ মহিব,চবির দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিরীণ আক্তার,বাংলাদেশ বেতার চট্টগ্রামের উপপরিচালক এ.এস.এম নাজমুল হাছান

,গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজার (অপারেশন) হাসান শামসুদ্দিন, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের প্রভাষক মো. মেহেদী হাসান,চট্টগ্রাম জজ কোর্টের এ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম,চীফ কনসালটেন্ট ডা.রিজওয়ান সাদিক চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার রব্বানী বোরহান,ইসলামী ব্যাংক বাংলাদেশের জুনিয়র অফিসার মুহাম্মদ মহিউদ্দিন, ফোরামের সাবেক সহ-সভাপতি আবু তৈয়বসহ অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে আলোচকেরা শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন।

সময়ানুবর্তিতা, নিজের স্বপ্ন বাস্তবায়নের কৌশলগুলোর রপ্ত করাসহ সমাজের মানুষের জন্য ও নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা যা করা দরকার সেসব বিষয়ে গুরুত্বারোপ করার পরামর্শ দিয়েছেন।

অতিথিরা আশাবাদ ব্যক্ত করেছেন সামনের দিনগুলোতে এই ধরণের শিক্ষামূলক কার্যক্রমে তারা থাকবেন ও প্রয়োজনীয় সহায়তা করবেন।

আরও খবর