গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনসহ ৬২ জনের মনোনয়ন উত্তোলন

 রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজনসহ ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে নয়টি সাধারণ সদস্য পদে ৪০ জন ও তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন। সোমবার পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও আওয়ামী লীগের প্রবীন নেতা মোহাম্মদ আলী সরকার এবং পবা উপজেলার বড়গাছি এলাকার আফজাল হোসেন।

এদের মধ্যে মোহাম্মদ আলী সরকার দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন তুলেছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন। গত বারও দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি ভোট পেয়েছিলেন ৭৪২ এবং আওয়ামী লীগ মনোনিত তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মরহুম মাহবুব জামান ভুলু ভোট পেয়েছিলেন ৪১৫।

গত শনিবার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এতে রাজশাহীতে দলীয় মনোনয়ন পান প্রবীন আওয়ামী লীগ নেতা ও মহানগরের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনিসহ এবার ১০ জন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছিলেন।

জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটানিং অফিসার শহিদুল ইসলাম জানান, সোমবার বিকেল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে তিনজন, নয়টি সাধারণ সদস্য পদে ৪০ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করতে হবে।

তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহকারিদের মধ্যে সংরক্ষিত নারী সদস্যের ১ নং ওয়ার্ডে (গোদাগাড়ী, তানোর, পবা, সিটি করপোরেশন) চারজন, ২ নং ওয়ার্ডে (মোহনপুর, বাগমারা, দুর্গাপুর) সাতজন এবং ৩ নং ওয়ার্ডে (পুঠিয়া, চারঘাট, বাঘা) আটজন।

অপরদিকে, সাধারণ সদস্যের ১নং ওয়ার্ডে (গোদাগাড়ী) তিনজন, ২নং ওয়ার্ডে (তানোর) তিনজন, ৩নং ওয়ার্ডে (পবা-সিটি) পাঁচজন, ৪নং ওয়ার্ডে (মোহনপুর) তিনজন, ৫নং ওয়ার্ড (দুর্গাপুর) আটজন, ৬নং ওয়ার্ড (বাগমারা) পাঁচজন, ৭নং ওয়ার্ড (পুঠিয়া) পাঁচজন, ৮নং ওয়ার্ড (চারঘাট) দুইজন ও ৯নং ওয়ার্ড (বাঘা) ছয়জন।

শহিদুল ইসলাম জানান, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১৮৫ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা জেলা পরিষদ নির্বাচনের ভোটার। তাদের ভোটে রাজশাহীতে একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য।

গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন রাজশাহীসহ ৬১ জেলা পরিষদ ভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।

Tag
আরও খবর