তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

রাজশাহীর মোহনপুরে নার্সকে হাতুড়ি পিটানো আসামী ২ দিনের রিমান্ডে

রাজশাহীর মোহনপুরে আলোচিত সিনিয়র স্টাফ (নার্স) শিলা খাতুনকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটানো আসামী মেহেদি হাসানকে রিমান্ডে নেওয়া আদেশ দিয়েছে আদালত। 


আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মোহনপুর থানার এসআই ইব্রাহীম খলিলুল্লাহ হত্যা চেষ্টার রহস্য জানার জন্যে ৪ দিনের রিমান্ড আবেদন করলে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক লিটন হোসেন ২ দিনের রিমান্ড মন্জুর করেন।


পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভায়া রুমের ভিতরে প্রবেশ করে সইপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মেহেদি হাসান (২১) কর্তব্যরত নার্স শিলা প্রামানিককে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম করে।


প্রাথমিক চিকিৎসা শেষে পরিস্থতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামী সনাক্ত করে মোহনপুর থানায় মামলা দায়ের হয়। 


ঘটনার পর আসামী পলাতক থাকার পর ২৬ সেপ্টেম্বর আদলতে আত্মসমর্পন করলে আদলত তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এরপর হত্যা চেষ্টার রহস্য জানার জন্যে আদালতে পুলিশ ৪ দিনের রিমান্ডে আবেদন করলে সুনানী শেষে ২ দিনের এ রিমান্ড মন্জুর করা হয়।


মোহনপুর থানার এস.আই ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, মোহনপুর কর্মরত অবস্থায় দিনের আলোতে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে হামলা করেন। এ ঘটনা আসামী কেন ঘটালো, আসামী মেহেদীকে কে কোন সন্ত্রাসীর হোতা সাহস দিয়ে এ হামলা চালাতে দিলো। সকল রহস্য উম্মোচনের জন্যে আসামীকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ড শেষে বিস্তারিত জানানো যাবে।

Tag
আরও খবর