কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে ওরাওঁ ঐতিহ্যবাহী দাঁশাই কারাম উৎসব-২০২২ উদযাপন

“ওরাওঁ বিডি কালচার ফোরাম’র’’ আয়োজনে ওরাওঁ আদিবাসী জনজাতির ০৩(তিন) দিনব্যাপী ঐতিহ্যবাহী দাঁশাই কারাম উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয় গোদাগাড়ী  উপজেলার পাথরঘাটা মন্দির মাঠ প্রঙ্গনে। আজ মঙ্গলবার ঐু্যবিাহী এই উৎসবকে কেন্দ্র করে আজ সমাপনী দিনে দিনব্যাপী বিনামূল্যে রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সমাপনী  ঘোষণা করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘রক্ষাগোলা’ মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান মো: সারওয়ার-ই-কামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফাদার সিলাশ কুজুর, সুনন্দন দাস রতন, অব:সহকারী পরিচালক কাস্টমস গোয়েন্দা; ৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল; আদিবাসী সমাজ সেবক উত্তম কুমার খালকো; সাবিত্রি হেমব্রম, সাবেক আদিবাসী ছাত্রনেতা; রানি তির্কী, ওরাওঁ বিডি কালচার ফোরামের নেতা, নবদ্বিপ লাকড়া, আদিবাসী ছাত্রনেতা । আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। আলোচনা সভাটি লালন কুজুরের সঞ্চালনায় পাথরঘাটা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মোড়ল মানিক এক্কার সভাপতিত্ব করেন। উৎসবটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে পাথরঘাটা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন।

Tag
আরও খবর