তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে ট্রাক্টরের সাথে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে নারী নিহত, আহত ৪

রাজশাহীর গোদাগাড়ীতে ইট ভর্তি ট্রাক্টরের সাথে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে মোসাঃ সাহিদা বেগম (৪০) নামের ইজিবাইকের যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ইজিবাইকের চালকসহ যাত্রী ৪ জন। আজ শনিবার দুপুর ১২ টার সময় গোদাগাড়ী উপজেলার কেশবপুর গ্রামে গোদাগাড়ী টু কাঁকনহাট রোডে এ দুর্ঘটনা ঘটে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ওই নারী।

মৃত সাহিদা বেগম উপজেলার জয়রামপুর গ্রামের মোঃ কবির উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন নিহতের মেয়ে মোসাঃ সিদ্দিকা (৭), চাঁপাইনবাবগঞ্জের রাজ্জাকের ছেলে ইজিবাইক চালক চালক মোঃ রবিউল (৩৮) , গোদাগাড়ী উপজেলার মাধবপুর গ্রামের ইয়াসিনের ছেলে মোঃ মনিমুল ওরফে কবু ডাক্তার (৪০), চাঁপাইনবাবগঞ্জের হড়মা গ্রামের রয়াজের ছেলে মোঃ শহিদুল (৫০)।

আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত চিকিৎসার জন্য গোদাগাড়ী ৩১ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় । 

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আব্দুল মতিন এর সঙ্গে কথা বললে তিনি  বলেন এ বিষয়ে একটি সড়ক পরিবহন আইনে মামলা  প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর