কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজশাহী- ১ : নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন আক্তার, সমর্থন দিলেন রব্বানীকে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে এসময় তিনি আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানীকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন ।

সংবাদ সম্মেলনে আক্তারুজ্জামান বলেন, আমার ও রাব্বানী ভাইয়ের আদর্শ ও উদ্দেশ্য এক হবার জন্য আমি নির্বাচন থেকে সড়ে যেয়ে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি । আমরা অবশ্যই ৭ তারিখে ভোট দিয়ে গোলাম রাব্বানীকে জয়যুক্ত করবো। তিনি আরো বলেন, ওমর ফারুক মুক্ত গোদাগাড়ী চাইলে সকল স্বতন্ত্র প্রার্থীর একসাথে গোলাম রাব্বানী ভাইকে সমর্থন দিয়ে কাজ করা উচিত।   

এসময় উপস্থিত থেকে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, আমি আক্তার ভাইয়ের থেকে সুযোগ চেয়েছি, তিনি আমাকে সমর্থন ও সম্মান দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো ৭ তারিখে আমাদের জয় হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আরেক স্বতন্ত্র প্রার্থী আক্তার জাহান ডালিয়া যিনি স্বতন্ত্র প্রার্থী তাকেও আমাকে সমর্থন দিয়ে আমার পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেছি, আশা করছি উনিও নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়ে আমাকে সমর্থন দিয়ে একসাথে কাজ করবো। এবং আগামী দিনে আমাদের জয় হবে। উল্লেখ্য, তানোর গোদাগাড়ী আসনের সংসদ নির্বাচনে এবার ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag
আরও খবর