কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে বালু স্তুপের মধ্যে  বাজারের ব্যাগে থাকা ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ হেরোইন উদ্ধার করলেও মাদককারবারিদের আটক করতে পারেনি। 

রোববার (২৮ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার সাইফুর রহমান। 

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় একটি খামার বাড়িতে শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।  অভিযান চালিয়ে ওই খামারবাড়ি থেকে ৮ কজী ৪শ' গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এই হেরোইনের আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। খামার বাড়িতে অভিযান চালানোর সময় বাড়ির মালিক ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিলে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সুপার আরো জানাই, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তির। তিনি ভারত থেকে এই হেরোইন নিয়ে আসে। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তুপের মধ্যে মজুদ রেখেছিল। দুই মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর