তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে তীব্র গরম ও ভয়াবহ লোডশেডিং , জনজীবন বিপাকে

রাজশাহীর গোদাগাড়ীতে গরমের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের ঘনঘ ঘন লোডশেডিং। রমজান মাসে বিদ্যুৎ বিড়ম্বনায় সাধারণ জনগণ। প্রচন্ড গরমে আর ভয়াবহ লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন। ২৪ ঘন্টায় ১০-১২ ঘন্টা বিদ্যুৎ না পেয়ে উপজেলাবাসী চরম দূর্ভোগ ও দুরাবস্থার মধ্যে জীবন যাপন করছে। বিশেষ করে তারাবীর নামাজ, সেহেরী রান্না ও খাওয়ার সময়সহ লেগেই থাকছে লোডশেডিং। ঈদের আসতে আর মাত্র ৪/৫ দিন সময় আছে। এসময় বিতান ও বিপণী গুলোতে চলছে বেচা কেনার ধুম। লোডশেডিং এর ফলে ব্যহত হচ্ছে ব্যবসা বানিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে পন্য উৎপাদন। কৃষিকাজেও সেচ পেতেও কৃষকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও রমজানমাসে মুসলমানদের ইবাদত বন্দগী করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রচন্ড গরম ও লোডশেডিং এর কারনে। 

এরই মধ্যে কয়েকদিন থেকে প্রচন্ড গরম ও ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং দেখা দিয়েছে। বর্তমানে উপজেলায় বিদ্যুৎ কখন যায় কখন আসছে তার ঠিক নেই। এলাকায় প্রচলিত রয়েছে গোদাগাড়ীতে বিদ্যুৎ যায় না আসে। লোডশেডিং এর কারণে উপজেলাবাসী কোন মতে দিন পর করলেই রাত হলেই তাদের মঝে নেমে আসে চরম দুভোর্গ। সারা দিন রোজা রাখার পর ইফতারির সময় সন্ধ্যা থেকেই শুরু হয় বিদ্যুতের ভেলকিবাজি তা চলে সকাল পর্যন্ত। এতে  তারাবীর নামাজ, সেহেরী রান্না, খাওয়া ও রাতের ঘুম হারাম হয়ে পড়েছে তাদের ধর্মপ্রান মুসলমানদের।

গরমের তীব্রতায় ও বিদ্যুতের লোডশেডিংএর কবলে পড়ে গোদাগাড়ী উপজেলার এলাকার  মানুষ গুলো অসহায় হয়ে পড়েছে। বেশির ভাগ সময় রাতে বিদ্যুৎ থাকছে না, রমজান মাসে  তারাবীর নামাজ পড়ে দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো  রাতে শান্তি করে ঘুমাতে পারছেনা এই লোডশেডিং ও গরমের জন্য। 

উপজেলাবাসী বলছে, লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক পাখা বন্ধ থাকায় গরমে মানুষের হাসপাস ধরে যাচ্ছে। বর্তমানে যে লোডশেডিং চলছে তা এর আগে কখনো হয়নি, উপজেলাবাসী এটাকে ভয়াবহ লোডশেডিং বলে জানিয়েছেন। এলাকায় বিদ্যুতের আসা যাওয়ার প্রতিযোগিতায় অতিষ্ঠ সাধারণ মানুষ। দিন-রাতে অতিরিক্ত গরম আর বিদ্যুতের লোডশেডিং এর কারণে অধিকাংশ পরিবারের শিশু থেকে বৃদ্ধরা অসুস্থ্য হয়ে পড়ছেন। এছাড়াও লোডশেডিং এর ফলে উপজেলার ক্ষুদ্র মাঝারি শিল্প কলকারখানার উৎপাদন কম হচ্ছে।

এ বিষয়ে নেসকো গোদাগাড়ী (বিদ্যুৎ অফিসে) টেলিফোনে যোগাযোগ করা হলে টেলিফোন রিসিভ করেনি, এমনকি গোদাগাড়ী নেসকোর ওয়েব সাইটে কোন প্রকৌশলীর মোবাইল নম্বর দেওয়া না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


Tag
আরও খবর