কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সবুজ গুটিতে ভরে গেছে আম গাছ গুলো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আম বাগান গুলোতে আমের সোনালী মুকুলে ভরে গেছে সবুজ গুটিতে। দেখে মনে হচ্ছে  আম গাছ গুলোতে সোনালী আভায় সবুজ যেন উকি মারছে। গাছে গাছে আমরে গুটিতে ভরে যাওয়ায়
বেড়েছে আম চাষিদের ব্যস্ততা। গুটি যাতে না ঝরে পড়ে এজন্য নিয়মিত ওষুধ স্প্রেসহ বাগানগুলোতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে আম চাষিরা।


এ দৃশ্য উপজেলার প্রতিটি আম বাগানগুলোতে।
কৃষি কর্মকর্তারা বলছেন, এবার আবহাওয়া অনুকলে থাকায় সময়মত আমের মুকুল এসেছে। আমের গুটিতে ভরেও গেছে আমগাছ। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ ও আম চাষি।
কৃষি বিভাগ ও আমচাষিরা আরো জানায়, স্বাদের দিক থেকে গোদাগাড়ী উপজেলার আম দেশজুড়ে সুখ্যাতি আছে। এখানকার আম সুস্বাদু হওয়ায় আমরে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমের বাগানও বৃদ্ধি পাচ্ছে।


গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এ উপজেলায় ১ হাজার ২শ” ২৭ হেক্টোর জমিতে আমের বাগান রয়েছে। গত বছর প্রতি হেক্টোরে ১২ টন করে আম উৎপাদন হয়ে ছিল। যে ভাবে আম গাছে গুটি এসেছে আশা করা যায় এবার আরো বেশী আম উৎপাদন হবে এ উপজেলায়।


এখানকার মাটির গুণেই ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাতি, হিমসাগর, বোম্বাই ইত্যাদি জাতের আম খুবই সুস্বাদু। বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাতি, আম্রপালি,আশ্বিনা জাতের বাগান বেশি থাকলেও গবেষণায় বের হওয়া বারি-৩, বারি-৪ জাতের বাগান তৈরির ক্ষেত্রেও আগ্রহী হয়ে উঠছে অনেকে। সেই সঙ্গে বানিজ্যিক ভাবে আম চাষের জন্য নতুন নতুন বাগানগুলো তৈরী হচ্ছে বনেদি ও হাইব্রিট জাতের আম গাছ দিয়ে।


উপজেলার আমচাষী নয়ন জানান, এবার আমগাছে সময়মত মুকুল এসেছে এবং গাছে গুটিতে ভরে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাগানে আমের সমারোহ ঘটার সম্ভাবনা রয়েছে। আশা করছি এবার আমের উৎপাদন ভাল হবে।


গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-কৃষি কর্মকর্তা আবুল হোসেন জানান, এবার আবহাওয়া অনুকুলে থাকায় প্রতিটি আম গাছ গুটিতে ভরে গেছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার গত বছরের তুলনয় আমের উৎপাদন বেশী হওয়া সম্ভাবনা রয়েছে।

আরও খবর