কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

ইউপি চেয়ারম্যান বাবলু কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন


জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছেন পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু।

সোমবার (২২ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত পাথর্শী ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় ইউনিয়নের বানিয়াবাড়ী, ঢেংগারগর, খলিশাকুড়াসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়ে নিজ হাতে অর্থ বিতরণ করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী লিচু, ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছা. লতিফা বেগম, ইউপি মেম্বার ফরিদ শেখ, জাফর আলী, মেরাজ প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বইয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন পাথর্শী ইউনিয়নের মানুষ।

আরও খবর