সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও মীরপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সালিসি ব্যাক্তিত্ব মোঃ আতাউর রহমান আলতাব মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার ২৭ এপ্রিল বিকালে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
দাখিলকালে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলা পদ্ধতি চালু করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি ৯ বছরের শাসনামলে উপজেলা পদ্ধতির মাধ্যমে গ্রাম-গঞ্জের যে উন্নয়ন করেছেন তা আর কোন সরকারের পক্ষে সম্ভব হয়নি।
মানুষ পরিবর্তন চায় তাই উপ-নির্বাচনে এ উপজেলার জনগন লাঙ্গলকেই বেঁচে নিবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ দিলু মিয়া, সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আকলিছ আলী, জাপা নেতা আবুল খায়ের সহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
৬৪৭ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
৬৫৪ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৬৯ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৬৭৯ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
৬৭৯ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
৬৯৯ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৭১১ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৭১১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে