কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   সন্ধ্যায় ষ্টেশন রোডস্থ জয়পুরহাট শহর বিএনপির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম , জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র।

বক্তব্য রাখেন হিন্দু বৈদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর জেলা আহবায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব উৎপল  কুমার  বাবু, বক্তব্য রাখেন জয়পুরহাট পৌর শাখা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিত সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান  ঐক্য পরিষদ নেতা অরুণ মন্ডল।

প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম বলেন, জয়পুরহাটের মাটিতে কোন হিন্দু ভাইদের প্রতি কোন প্রকার জুলুম অন্যায় বরদাস্ত করা হবেনা। প্রয়োজনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুজা মন্ডপ পাহারা দিবে।
আরও খবর