কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটের মধ্য দাদরা গ্রামে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের জামালপুর ইউনিয়নের মধ্য দাদরা গ্রামে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


নিহত গৃহবধূ মিতু মধ্য দাদরা গ্রামের ছাত্তারের স্ত্রী ও তিন সন্তানের জননী ছিলেন। 


নিহতের সন্তানদের দাবি পরকীয়া সম্পর্কে জরিয়ে আরেকটি বিয়ে করে তাদের বাবা ছাত্তার। সেই বৌকে এই বাড়িতে আনার জন্য বিভিন্ন সময় তাদের মাকে অমানুষিকভাবে শারীরিক নির্যাতন করে আসছিল। তাদের বাবাই মাকে হত্যা করেছে এমনই দাবি তাদের। 


নিহতের কণ্যা নুশরাত জানায়, প্রাইভেট পড়া শেষে রবিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০ টার দিকে বাড়িতে এসে দেখে তার মাকে তার বাবা বেধরক মারপিট করে ফেলে রেখেছে। মায়ের সাথে কথা বলে চার মাস বয়সী শিশু ভাইকে কোলে নিয়ে খাবার খাওয়ানোর জন্য বাহিরে গিয়ে কিছুক্ষণ পরে বাড়ি ফিরে দেখে ঘরের ভিতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় মায়ের ঝুলন্ত লাশ।


এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং থানায় খবর দেয়।


জয়পুরহাট থানার ওসি তদন্ত সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবার দাবি করছে গৃহবধূকে হত্যা করা হয়েছে। তবে মরদেহটির ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আরও খবর