চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকবে জামায়াত

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকবে জামায়াত: ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের



এস এম তাজুল হাসান সাদ উপকূলীয় প্রতিনিধি (সাতক্ষীরা)



“বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন”— এমন দৃঢ় বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।


শনিবার (১০ মে) বিকাল ৩টায় সাতক্ষীরার কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ আব্দুস সামাদ স্মৃতি ময়দানে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, “ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা সন্ত্রাসবাদে বিশ্বাস করি না। ভারতের আধিপত্যবাদে বাংলাদেশের মানুষ ভীত নয়। যদি ভারত মিসাইল ছোড়ে, আমরাও পাল্টা জবাব দিতে সক্ষম।"


তিনি আরও বলেন, "মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে। কেয়ারটেকার সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমরা সংস্কারের কাজ করছি।"


পাঁচ দফা প্রস্তাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা পরীক্ষিতভাবে সৎ, আল-কোরআনের আইনের ভিত্তিতে সৎ লোকের শাসন কায়েম করবো। দুর্নীতিমুক্ত উন্নয়ন নিশ্চিত করে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ও খাদ্যের নিশ্চয়তা দেব। ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।"


প্রধান অতিথি বলেন, “আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন সময় এসেছে জামায়াতকে সুযোগ দেওয়ার। দরকার হলে আমাদেরকে পাঁচ বছরের জন্য লিজ দিন। ব্যর্থ হলে কান ধরে বের করে দেবেন, তবে ইনশাআল্লাহ আমরা ব্যর্থ হবো না।”


তিনি বলেন, “লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজির কথা বললে একটি বড় দলের মাথাব্যথা শুরু হয়। আরেকটি দল একই পথ অনুসরণ করছে। জনগণের উচিত তাদের বিরুদ্ধে সজাগ থাকা।”


সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী।

পরিচালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ এবং সরকারি সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ,

জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার,

জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,

জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা,

জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,

সাবেক এমপি গাজী নজরুল ইসলাম,

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম,

জেলা ছাত্রশিবিরের নেতা এমামুল ইসলাম,

সহকারী সেক্রেটারি ওমর ফারুক, মাহবুবুল আলম,

অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এছাড়াও উপস্থিত ছিলেন—

উপজেলার সাবেক আমীর জিএম আব্দুল গফ্ফার,

শ্যামনগরের আমীর মাওলানা আব্দুর রহমান,

আশাশুনির আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,

দেবহাটার আমীর মাওলানা ওলিউল ইসলাম,

শহিদ আরিফুজ্জামানের পিতা আবতাবুজ্জামান,

জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম জোবায়ের হোসেন,

শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান এবং

সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম।


এর আগে সকালেই একই স্থানে মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত ছিল সম্মেলনস্থল।

সম্মেলন শেষে মোহনা শিল্পগোষ্ঠীর আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর