কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আব্দুল হামিদ (ভাসানী)এর সখ রেডিও শোনা

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 20-05-2023 09:07:52 pm



◾মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা: আমার কর্ম দায়িত্ব পালন করতে বিভিন্ন এলাকায় যেতে হয়। এসব এলাকায় গিয়ে বিভিন্ন রুচি বা সখের মানুষের সাথ পরিচয় হয়। তাদের সখ বা রুচি ভিন্ন ধরনের।


গত পরশু দিন গিয়েছিলাম সুনামগঞ্জ জেলার মধ্যনগর সাবেক ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশী কুন্ডা ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা এলাকায়। প্রচন্ড রোদ, মাত্রাতিরক্ত গরম এবং রাস্তার বেহাল দশায় মোটরসাইলের ঝাকুনিতে শরীরে একটু ক্লান্তিভাব চলে আসে।


বিশ্রামের জন্য সাটার বন্ধ থাকা একটি দোকানের সামনে দাঁড়ালাম। দাঁড়াতেই হাতে রেডিও নিয়ে খালী গায়ে ৭০ উর্ধ্ব এক জন এসে জিজ্ঞাস করলেন বাপু আপনার বাড়ি কোথায়। আমি আমার পরিচয় দিলাম। তিনি দোকানের সাটার খুলে বসতে দিলেন। তাঁর নাম আব্দুল হামিদ(ভাসানী)। এলাকার লোকজন তাঁকে ভাসানী বলেই ডাকেন।


পেশায় তিনি কাঠমিস্ত্রী। নিজেই তিনি কাঠের ফার্নিচার তৈরী করে বিক্রি করেন। দোকানের নামকরণ করেছেন স্মার্ট ফার্নিচার। আমি জিজ্ঞাস করলাম তথ্য প্রযুক্তির আধুনিকতায় আপনি এখনও রেডিও শোনেন। তিনি বললেন ১৯৬৫ সাল থেকে তিনি নিয়মিত রেডিও শোনেন। রেডিও শোনতে তাঁর ভালো লাগে এবং এটার শখও বটে। 


কথায় কথা তিনি জানালেন মাঝে মাঝে লেখালেখি ও করেন। তাঁর বাড়িতে একটি মিনি লাইব্রেরী ও আছে। সেখানে তাঁর লেখা বিভিন্ন পান্ডলিপি সংরক্ষিত আছে। আমাকে তাঁর মিনি লাইব্রেরীটি দেখার দাওয়াত দিলেন। সময়ের স্বল্পতার জন্য মিনি লাইব্রেরীটি আমার দেখা হলো না। মিনি লাইব্রেরীটি না দেখার আক্ষেপ আমার রয়েই গেলো।


তিনি জানালেন, স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে ক্যাম্পে গিয়ে ছিলেন ট্রেনিং নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করতে। বয়স কম হওয়া ভারতীয় সেনা বাহিনির লোকজন তাকে ঘর মে চলে যা বলে বাড়িতে পাঠিয়ে দিলেন। যুদ্ধে আর অংশ গ্রহণ করা হলো না আব্দুল হামিদের। স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করতে না পারা যে কতটা আক্ষেপের তা আব্দুল হামিদের কথায় বুঝা গেল।


আমি ছবি তুলতে ইচ্ছা পোষণ করলে তিনি কোন প্রকার দ্বিধাদ্বন্ধ না করে রেডিওটি হাতে নিয়ে স্বাছন্দেই রাজি হয়ে গেলেন। আমিও একটি ছবি তুলে নিলাম।

আরও খবর


কলমাকান্দায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

৯৯৭ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে





কুয়াশার চাদরে ঢাকা কলমাকান্দা

১০৩৫ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে


কলমাকান্দায় জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত

১০৫৩ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে