মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম নাজিরপুর বাজারে লাইসেন্স বিহিন করাত কলে ("স" মিল) এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত মোঃ নুরুল ইসলামকে ৫ হাজার টাকা ও মোঃ ইদ্রিস আলীকে ৩ হাজার টাকা করে জরিমানা করেছেন। এছাড়াও রাস্তার উপর ও আশে-পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছ ও কাঠ অপসারন করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জানান এধরনের অভিযান অব্যাহত থাকবে। কলমাকান্দা থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
৯৪৭ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯৬৯ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে
৯৯৭ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১০০৫ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১০২৬ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০৩২ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে
১০৩৫ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
১০৫৩ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে