কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কলমাকান্দায় যুব লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 11-11-2023 10:59:09 am

কলমাকান্দায় যুব লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত



মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় যুব লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা যুব লীগের উদ্যোগে র‌্যালি  উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিবসটির কার্যক্রম শুরু হয়।


শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২ টায় শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলমাকান্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে কলমাকান্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব লীগের সভাপতি এডভোকেট মিজানুর রহমান সেলিম।


প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন।


অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, গৌরাঙ্গ দাস, বজলুর রহমান বজলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, এডভোকেট আব্দুল মজিদ, শামীম আহমেদ, সাইদূর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, কলমাকান্দা ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মোঃ সোহেল রানা, তাজ উদ্দিন আহমেদ, আব্দুল আজিজ, জিএস আব্দুল ওয়াহাব, উপজেলা যুবলীগ নেতা শামসুদ্দিন খান, ফরিদ রানা, নুর মাহমুদ স্মরন, সুজন বিশ্বাস মাসুদ কবির প্রমুখ।


এছাড়াও উপজেলার ৮ টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন। নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপির তত্ত্বাবধানে উপজেলা যুব লীগ সক্রিয়ভাবে সকল কর্সুচীতে অংশ গ্রহণ করে যাচ্ছেন।


সভা সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস। 

Tag
আরও খবর


কলমাকান্দায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

৯৯৭ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে





কুয়াশার চাদরে ঢাকা কলমাকান্দা

১০৩৫ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে


কলমাকান্দায় জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত

১০৫৩ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে