কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৭২ এর সংবিধান পুনঃ প্রতিষ্ঠা করার দাবী কেশবপুর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 

'৭২ এর সংবিধান পুনঃ প্রতিষ্ঠা করা হোক' এই শ্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেশবপুর শাখার উদ্যোগে সংবিধান দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কেশবপুর শহরের সমাজসেবা প্রতিষ্ঠান ওয়ার্ডের কনফারেন্স রুমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেশবপুর শাখার সভাপতি আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক দিলিপ মোদক এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন, কেশবপুর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সাংবাদিক আজিজুর রহমান, সদস্য ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, সদস্য ও উদীচী শিল্পিগোষ্ঠী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদক, জামিরা কলেজের প্রভাষক তাপস মজুমদার, পাঁজিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অনুকূল চন্দ্র মন্ডল, ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমল আলী, পাঁজিয়া সাংস্কৃতিক কর্মী ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশান্ত কুমার মল্লিক, পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, উন্নয়ন কর্মী মাসুদা বিউটি, দলিত পরিষদ কেশবপুর শাখার সভাপতি সুজন দাস, সাংবাদিক পরেশ দেবনাথ, সমাজ কর্মী ক্রীড়া ব্যক্তিত্ব সমীর দাস, শিব শিংহ প্রমূখ। 

সংবিধান দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভায় বক্তৃতাকালে বক্তারা ৭২ এর সংবিধান পুনঃ প্রতিষ্ঠা করার দাবী জানান। 

Tag
আরও খবর