কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওয়াজেদ গ্রেফতার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে করা মামলায় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍‍্যাব)।


শনিবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উদয়পুরের নওয়ানা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র‍‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতার হওয়া ওয়াজেদ আলী উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের এই নেতা উদয়পুরের নওয়ানা গ্রামের বাসিন্দা।


জয়পুরহাট র‍‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বলেন, জয়পুরহাটে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা মামলায় ওয়াজেদ আলী একজন এজাহার নামীয় আসামী। নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।

আরও খবর






দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

৭৭ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে