কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কয়রায় বিজয় দিবসে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে মহারাজপুর চ্যাম্পিয়ন



কয়রা উপজেলার  ক্রিড়া সংস্থা ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল ১৭ ই ডিসেম্বর রাত ৮ ঘটিকার কয়রা উপজেলা কোর্ট চত্বরে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ কে ৩-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন মহারাজপুর ইউনিয়ন পরিষদ।


খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব কামাল হোসেনের সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি)  জনাব তারিক উজ জামান, কয়রা থানা অফিসার  ইনচার্জ জনাব মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, মহেশ্বরী পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহ নেওয়াজ শিকারী ও সাবেক চেয়ারম্যান ০৪ নং মহারাজ পুর ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের সদস্য জনাব আব্দুল আল মামুন (লাভলু) প্রমুখ উপস্থিতি ছিলেন। এছাড়াও উক্ত খেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি গন উপস্থিত ছিলেন।

 

এ সময় অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রাফি তুলে দেন। উল্লেখ্য ২০২৩ সালের  মহান বিজয় দিবস  ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয় ১৪/১২/২৩ তারিখ।

এতে ৭ টি ইউনিয়ন সহ উপজেলা প্রশাসনের ৩ টি মোট ১০টি ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর