কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য ৭৯ টি গরু কোরবানি


কুড়িগ্রামের চর রাজিবপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলগুলোতে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দরিদ্র মানুষের জন্য ৭৯টি গরু কোরবানী দেয়া হয়েছে। 


ঈদের তৃতীয় দিনে চররাজিবপুর উপজেলার রাজিবপুর ও কোদালকাটি ইউনিয়ন এবং চিলমারী উপজেলার অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়নে এসব গরু কোরবানী দিয়ে ২৭৬৫টি দরিদ্র পরিবারের মাঝে ২কেজি করে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। জি ইউ এস, রাজিবপুর এর উদ্যোগে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ২৮টি গরু, কাতার রেডক্রিসেন্ট এর আর্থিক সহযোগিতায় ৫০টি গরু ও এহসানুল গ্রুপ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ১টি গরুসহ মোট ৭৯টি গরু কোরবানী দেয়া হয়। 


বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ গাজীউল ইসলাম, কাতার রেডক্রিসেন্ট বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ জিন্নাহ ভূঁইয়া (পলাশ), গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর নির্বাহী পরিচালক মোঃ আঃ লতিফ, রাজিবপুর, কোদালকাটি, অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়ন পরিষদ এর ইউপি সদস্যসহ স্থানীয় সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।


আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৭১৪ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৭২৩ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে