বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ উপলক্ষে কুড়িগ্রামে এনসিডি কমিউনিটি হাসপাতালে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় এনসিডি কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনায় এ সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডায়াবেটলজিষ্ট ডাঃ অজয় কুমার রায়। এ-সময় তিনি বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্যানুযায়ী,বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। বিশেষজ্ঞদের আশংকা আগামী ৪ বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, কুড়িগ্রাম ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আরিফুল ইসলাম আরিফ ও ডাঃ তানভীর।
বক্তারা মনে করেন, শৃংখলাবদ্ধ জীবন-যাপন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।
৭১০ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭১২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৭১৪ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
৭১৭ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৭১৮ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭১৮ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৭২৩ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৭২৩ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে