কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া আনন্দ উৎসব। বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া সংস্থা এ খেলা ও আনন্দ উৎসবের আয়োজন করে।
এ আয়োজনের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মিনহাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসাইন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ উৎসবে মুক্তারাম পল্লী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, পলাশবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় কুড়িগ্রামের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়।
ইভেন্টের মধ্যে ছিল ১২-১৬ বছর বয়সের বালক-বালিকাদের ১০০ মিটার দৌড়, ৮-১১ বছর বয়সের বালক-বালিকাদের ৫০ মিটার দৌড়, বেলুন ফোটানো, বিস্কুট দৌড়, ছোট গোলবাড়ে গোল দেয়া, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাঁজো, ও সংগীত পরিবেশনা।
খেলা ও আনন্দ উৎসব শেষে ১২০ জন শিক্ষা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলার অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ দিবসের খেলাসহ সকল ধরনের খেলা ও উৎসবে সম্পৃক্ত করা হবে।
৭১০ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৭১২ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৭১৪ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭১৭ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭১৮ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৭১৮ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৭২৩ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭২৩ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে