কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিদ্যুতের আলোতে পাল্টে যাচ্ছে কুতুবদিয়ার মানুষের জীবনযাত্রার মান

 কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া।বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বদলে গেছে এই দ্বীপের মানুষের জীবনযাত্রার মান। এক সময় সন্ধ্যা নামলেই অন্ধকারে তলিয়ে যাওয়া দ্বীপটির মানুষের বাড়িঘরেও লেগেছে বিদ্যুতের আলোকচ্ছটা। বিদ্যুতের কারণে উপজেলার প্রায় সবখানেই আর্থ-সামাজিক ও অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন হয়েছে।

একটা সময় দেশের আর্থ সামাজিক থেকে অনেক পিছিয়ে ছিল। আধুনিক কৃষি, শিক্ষা, চিকিৎসা পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এখন এই দ্বীপে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

একসময় সমুদ্রের উত্তাল ঢেউ ঝুঁকি নিয়ে প্রসূতি মায়েদের নিয়ে যাওয়া হতো অপর প্রান্তে চকরিয়া,কক্সবাজার বা চট্রগ্রাম।এখন আর সমুদ্র পাড়ি দিতে হয় না। বিদুৎ আসায় উপজেলা হাসপাতালেই হচ্ছে অস্ত্রোপচার।

সরেজমিনে দেখা গেছে, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়ায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর এই দ্বীপের মানুষের জীবনমান পরিবর্তন হতে শুরু করেছে। বিদ্যুতের আলোয় ঝলমল করে উঠেছে কুতুবদিয়ার রাস্তা-ঘাট, ঘর,বাড়ি ও বাজার।

বিদ্যুৎ বরাবরই কুতুবদিয়ার মানুষের কাছে স্বপ্ন ছিল। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখানকার মানুষের কথা শেখ হাসিনার সরকার ছাড়া কেউ ভাবেনি।

শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে ২০২০ সালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প হাতে সরকার। গত জুন মাসে প্রকল্পটি শেষ হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি থেকে পেকুয়ার মগনামা ঘাট পর্যন্ত ৩৩ কেভি রিভার ক্রসিংসহ লাইন নির্মাণ করা হয়। সেখান থেকে সাগরের তলদেশে ফাইবার অপটিকসহ ৫ কিলোমিটার ডাবল সার্কিট সাবমেরিন লাইন নির্মাণের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এই দ্বীপে প্রায় একশ বর্গ কিলোমিটার এলাকায় বর্তমানে প্রায় দুই লাখ মানুষ বসবাস করেন। ১৯৮০ সালে জেনারেটরের মাধ্যমে প্রায় ৬শ গ্রাহকদের সান্ধ্যকালীন কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছিল। পরে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ করা হয়। এরপর বিভিন্ন সময় স্বল্প আকারে বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি।

চকরিয়া বিদ্যুৎ উন্নয়ন বৌর্ডের নির্বাহী প্রকৌশলী ও কুতুবদিয়ার আবাসিক প্রকল্প দপ্তরের প্রকৌশলী মো. রিয়াজুল হক বলেন, ‘এই এলাকায় জেনারেটরের মাধ্যমে দিনে চার পাঁচ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হতো। সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা বিদ্যুৎ সরবরাহ করা হতো। এখন ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর তঞ্চঙ্গা বলেন, স্বাধীনতার পর থেকে এখানে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসার পর এখানকার মানুষের জীবনমান পরিবর্তন হতে শুরু করেছে। ক্ষুদ্র শিল্প করার দিকে মানুষের আগ্রহ বেড়েছে। মৎস ও বরফ শিল্পের অনুমোদনেরর জন্য যোগাযোগ করছে স্থানীয় উদোক্তারা।

স্হানীয়রা বলেন,কুতুবদিয়ার মানুষের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুতুবদিয়ায় বিদ্যুৎ আসবে কখনো ভাবিনি। আমরা জাতীয় গ্রিডে বিদ্যুৎ পেয়েছি। প্রধানমন্ত্রী ও স্হানীয় এম.পি আশেক উল্লাহ রফিক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান

Tag
আরও খবর