কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় ভূমিহীন-গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রশাসনের প্রেস ব্রিফিং

কক্সবাজারের কুতুবদিয়ায় আশ্রয়ণ প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে মুজিববর্ষের আরও ৪১টি ঘর হস্তান্তর উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।

আগামী ৯ আগস্ট (বুধবার) গৃহ গুলো ভূমি ও গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

গতকাল সোমবার (৭আগস্ট) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত প্রেস ব্রিফিং  তিনি জানান, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ২(দুই) শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলায় সর্বমোট ১৮৪ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়।

ইতোমধ্যে উপজেলায় প্রথম পর্যায়ে ২০টি, দ্বিতীয় পর্যায়ে ১৭টি, তৃতীয় পর্যায়ে ৫৯টি এবং চতুর্থ পর্যায়ে ৮৮টিসহ মোট ১৮৪টি গৃহ নির্মাণ সম্পন্ন করে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

উপকারভোগীদের মাঝে এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। ঘরগুলোতে মানসম্মত টয়লেট, জানালা, দুই কক্ষ বিশিষ্ট থাকার ঘর, রান্নার ঘর, পানির ব্যবস্থা এবং সুন্দর বারান্দা রয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এসব গৃহ পেয়েছেন প্রতিবন্ধী, ভিক্ষুক ও আশ্রয়হীনরা ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলামসহ কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

Tag
আরও খবর