কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় ধান কাটার মহোৎসব : কদর বেড়েছে মৌসুমী শ্রমিকদের

 ধান কাটাকে ঘিরে মৌসু‌মী ও অস্থায়ী  শ্রমিদের আনাগোনায় মুখর কক্সবাজারের কুতুবদিয়া।  এসব শ্রমিক‌দের বড় এক‌টি অংশ নোয়াখালীসহ বি‌ভিন্ন উপ‌জেলা থে‌কে এ‌সে থা‌কে। ত‌বে এবারই আউশ ধান কাটার মৌসু‌মে অনন্য বছরের তুলনায় বেশি শ্রমিক  এ‌সে‌ছে।

নোয়াখালী মাইজ‌দি মাদারতলী গ্রা‌ম থে‌কে আসা মৌসুমী শ্রমিক কৃষক  জা‌কের হোছাইন ভান্ডারী ব‌লেন, বন‌্যার পা‌নি এখ‌নো উঠা‌নে র‌য়ে‌ছে। বন‌্যার সময় অন্তত ১৫ দিন ভাত মে‌লে‌নি। শুক‌নো খাবার খে‌য়ে স্ত্রী, সন্তান নি‌য়ে দিন পার ক‌রে‌ছেন। তি‌নি একজন কৃষক। বীজতলা নষ্ট হ‌য়ে গে‌ছে। কোন আবাদও আর বা‌কি নেই। তাই জীব‌নের প্রথম কুতুব‌দিয়ায় এ‌সে‌ছেন রোজগা‌রের আশায়।তার মত আ‌রো বি‌ভিন্ন উপ‌জেলা থে‌কে ধানকাটার শ্রমিক এ‌সে দিন মজুর হি‌সে‌বে কাজ ক‌রে খায়। অন‌্যান‌্য মৌসুম যেমন আমন, বো‌রো মৌসুমে এ‌সে থা‌কে ব‌হিরাগত শ্রমিকরা। আবার এখা‌নে কাজ না থাক‌লে স্থানীয়‌দের অ‌নে‌কেই চট্টগ্রামের আশপা‌শের উপ‌জেলায় যায় ধানকাটা, রৌপ‌নের মৌসুমে।

উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিস সূত্র জানায়,চল‌তি আউশ মৌসু‌মে উপ‌জেলায় প্রায় ১ হাজার ৮০০ হেক্টর জ‌মি‌তে আউশ (ব্রি ৯৮, ৪৮ জা‌তের) ধা‌নের চাষ হ‌য়ে‌ছে ব‌লে উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিস সূত্র জানায়। ধা‌নের ফলন ভাল হলেও সম্প্রতি হঠাৎ বৃ‌ষ্টি, ঝ‌ড়ে কিছুটা ক্ষ‌তিও হ‌য়ে‌ছে চা‌ষি‌দের। অন‌্যজেলার চে‌য়ে কুতুব‌দিয়ায় শ্রমি‌কের মজু‌রি বে‌শি।

এবিষয়ে উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, চল‌তি আউশ মৌসু‌মে ১ হাজার ৭৯০ হেক্টর জ‌মি‌তে আউশ চাষ হ‌য়ে‌ছে। ফলন ভাল হ‌য়ে‌ছে। একই সা‌থে সব মা‌ঠের ধান পেঁকে যাওয়ায় শ্রমি‌কের চা‌হিদা বা‌ড়ে। কৃষকরা দ্রুত ধান ঘ‌রে তুল‌তে বাড়‌তি শ্রমি‌কের উপর নির্ভর ক‌রে থা‌কে। যে কার‌ণে অন‌্যত্র থে‌কে শ্রমিকরা এ‌সে থা‌কেন।

উপজেলার  ধান চা‌ষিরা জানান, ধা‌ন কাটার মৌসু‌মে শ্রমি‌কের চা‌হিদা বে‌ড়ে যায়। ত‌বে স্থানীয় শ্রমিক‌দের ২ বেলা খাবার সহ মজু‌রি এক হাজার টাকা দি‌তে হয়। অন‌্য জেলা থে‌কে যারা আ‌সে তা‌দের বে‌শিরভাগ শ্রমি‌ক দিন প্রতি৭০০/ ৮০০ টাকায় মে‌লে।

Tag
আরও খবর