কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় জরায়ু ক্যান্সারের টিকা পাবে ৭৯৩৮ কিশোরী


মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: কক্সবাজারে কুতুবদিয়ায় ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত প্রায় ৮ হাজর কিশোরীকে জরায়ুমুখের ক্যান্সার রোধে এইচপিভি টিকা দেয়া হবে। তারমধ্যে ৭ হাজার ৬৯৭ জন স্কুল-মাদ্রাসাগামী ছাত্রী এবং ২৪১ জন স্কুলবহির্ভূত কিশোরী। উপজেলার মোট ১৪৫টি কেন্দ্রে একযোগে চলবে টিকাদান কার্যক্রম। উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কেন্দ্র থাকবে ৮টি। মঙ্গলবার (১৫ অক্টোবর২০২৪) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  সম্মেলন কক্ষে এইচপিভি (HPV) টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে আয়োজিত উপজেলা কো-অর্ডিনেশন সভায় এ তথ্য জানানো হয়। 

সভায় জানানো হয়, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষ কর্মীদের দিয়ে আগামী ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হবে। ১৮ দিনব্যাপী চলবে এ কার্যক্রম। প্রথম ১০ দিন উপজেলার ১০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ হাজার ৬৯৭ জন ছাত্রীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। বাকি ৮ দিন শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত ২৪১ জন কিশোরী ও বাদ পড়া কিশোরীদের টিকা দেয়া হবে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ু ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। দেশে প্রতি এক লাখ নারীর ১১ জন জরায়মুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতি বছর প্রায় ৪ হাজার ৯৭১ জন মহিলা মৃত্যুবরণ করেন। এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। বাংলাদেশ সরকার বিনামূল্যে এ টিকা প্রদান করার উদ্যোগ নিয়েছে। টিকা নিলে জরায়ুমুখের ক্যান্সার থেকে নিরাপদ থাকা যাবে।

টিকা পেতে হলে অনলাইনে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে কিশোরীর জন্ম নিবন্ধন ও অভিভাবকের মোবাইল নাম্বার ব্যবহার করে প্রথম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের প্রিন্ট কপি সাথে রাখতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বক্তারা জানান, জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত না হলে ২০৩০ সালে বিশ্বব্যাপী প্রায় সাত লক্ষ নারী আক্রান্ত হবেন যার প্রায় চার লক্ষ মৃত্যু বরণ করবেন এবং সিংহভাগই ঘটবে উন্নয়নশীল দেশে। 

উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা মোস্তফা নাদিম সভাপতিতে অনুষ্ঠিত সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদাত হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ

৪ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে


কুতুবদিয়া নামকরণের ইতিহাস

৫ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে


বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি

১২ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে



কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই

২৭ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে