কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে ৬বুল্লা ইউ পিতে জন্মনিবন্ধনের নাম সংশোধন করার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ।

লাখাইয়ে জন্মনিবন্ধনের নাম সংশোধন করার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ 


লাখাইয়ে জন্মনিবন্ধন সনদে নাম সংশোধনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান,সচিব ও উদ্যোক্তার বিরুদ্ধে। 

অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার বরাবরে গতলাল ২৮ আগস্ট বুধবার  লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্নী গ্রামের মীর সামছুল হক এর পুত্র মীর সাইফুল ইসলাম। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, সচিব রবিন দাশ ও ইউনিয়ন এর উদ্যোক্তা শেফু মিয়া জন্ম নিবন্ধন সনদের নাম সংশোধনের জন্য কোর্ট থেকে এভিডেভিড করানোর জন্য ১ হাজার টাকা ও অনলাইন ফি বাবদ ২শত টাকা সহ মোট এক হাজার ২ শত আদায় করেন। 

অভিযোগে আরও জানা যায় পরবর্তীতে কোর্টে এফিডেভিট না করেই তা অনলাইনে সাবমিট করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বুল্লা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপের সাথে যোগাযোগ করলে তিনি জানান যদি কেউ অতিরিক্ত অর্থ আদায়ের করে থাকেন তাহলে বিষয়টি অবশ্যই অনুচিত তবে লিখিত অভিযোগ যখন উঠেছে এবং আমাদের কে ইউএনও মহোদয় ডাকলে তার জবাব দিব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, ৬নং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্তের মাধ্যমে অভিযোগ সত্য প্রমানিত হলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে