কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক পাটগ্রাম শাখার গ্রাহকদের মাঝে বনজ-ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২জুন) দুপুর ২টায় গ্ৰামীণ ব্যাংক পাটগ্রাম কার্যালয়ের সামনে গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন কালে গ্রামীণ ব্যাংক হাতীবান্ধা শাখার এরিয়া ম্যানেজার জাকির হোসেন উপস্থিত থেকে বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয় পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছে ।

তিনি বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে গ্রামীণ ব্যাংক এই বছর বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কাজ বাস্তবায়ন করেছি। গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় ১ লাখ করে বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পাটগ্রাম শাখার ম্যানেজার আনোয়ারুল ইসলাম পাটোয়ারী, সহকারী ম্যানেজার মহসিন মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে, এ বছর গ্ৰামীন ব্যাংক পাটগ্রাম শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দশ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করে।

আরও খবর




হৃদয়ের পংক্তি- লেখক রেয়াজুল আলম

৭৬৯ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে




প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৮২৪ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে