জামালপুরের মাদারগঞ্জে নিসা বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে৷ ২২শে জুলাই ( শনিবার) সকাল ১০ টার সময় মাদারগঞ্জ উপজেলা ১০০শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে নিয়ে আসে তাকে৷ সে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের বীরপাকেরদহ এলাকার আতিকুর রহমানের স্ত্রী৷ নিহত নিসা বেগম মাদারগঞ্জ পৌরসভার মিয়া বাজারের দক্ষিণ পার্শ্বে লেবুর মেয়ে৷ আরাব নামের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের৷ এ ব্যাপারে নিহত নিসা বেগমের দেবর জানান ভাবি হটাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা হাসপাতালে নিয়ে আসি ডাক্তার বলে মৃত্যু হয়েছে৷ নিহত নিসার জেঠো জানান সকাল সাড়ে আটটার সময় আমার ভাতিজির ( নিসা) সাথে ফোনে কথা হয়েছে তারা স্বামী স্ত্রী দুজনেই আজকে আমাদের বাড়িতে আসার কথা ছিলো৷ এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ জাহিদুর রহমান জানান ধারনা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে, গলায় দাগের চিহ্ন রয়েছে৷ মৃত্যু টা রহস্যজনক মনেহচ্ছে৷ এ ব্যাপারে মাদারগঞ্জ সার্কেল এএসপি বাবু স্বজল কুমার সরকার জানান গৃহবধূ নিসা'র মৃত্যুটা সন্দেহজনক সেহেতু পোস্টমর্টেম করাতে হবে এবং রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যবে৷
৮১৪ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৮১৯ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৪৫ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৯৫১ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯৫১ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৯৫৩ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯৫৬ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৯৫৯ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে