কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম'র ঈদ পুণর্মিলনী

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া এই স্লোগানে প্রতিষ্ঠিত হওয়া মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম'র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার মহামায়া ইকোপার্ক এলাকায় অবস্থিত হান্ডি রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের নিয়ে এই ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মীর্জা জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরীর ব্যবস্থাপনায় পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, মিরসরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, কলামিস্ট ও সংস্থার উপদেষ্টা শাহ আলম নিপু, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, কামরুল হাসান এফসিএ, সংস্থার পৃষ্ঠপোষক এরাদুল হক নিজামী ভুট্টু, সংস্থার উপদেষ্টা নুর নবী, এনায়েত উল্ল্যাহ হাজারী, রাশেদা আক্তার মুন্নী, সহ-সভাপতি হাজী শামসুদ্দীন ভূঁইয়া প্রমুখ। ঈদ পুণর্মিলনীতে মিরসরাইয়ের ২৭ টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রায় দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম'র ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক হিসেবে ছিলেন এস.এম সিরাজুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে ছিলেন এম.এ জাহেদ পলাশ।

Tag
আরও খবর